মস্কোয় গাড়ি বিস্ফোরণে রাশিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়ি বিস্ফোরণে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম ইয়ারোস্লাভ মোসকালিকা। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।

হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রানকো বলেন, ‘একটি ফক্সভাগেন গলফের বিস্ফোরণ ঘটে। আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে গাড়িটি উড়ে যায়।’

আজ শুক্রবার এমন এক সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: বিবিসি
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।