মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চলতি সপ্তাহেই রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন। সোমবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি কাতারের রাজধানী মাসকাটে (ওমান) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের ফলাফল এবং সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করতেই মূলত মস্কো যাচ্ছেন আরাঘচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ সোমবার জানান, “ড. আরাঘচি এ সপ্তাহের শেষ দিকে মস্কো সফর করবেন।” তিনি আরও বলেন, “এ সফর পূর্বনির্ধারিত এবং এটি মাসকাট আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময়ের একটি সুযোগ হবে।”

ওমানের আলোচনায় অংশগ্রহণকারী উভয় দেশ ইরান ও যুক্তরাষ্ট্র বৈঠকটিকে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ইস্যুতে তিনি খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে চান। একইসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কোনো চুক্তি না হলে সামরিক অভিযানও চালানো হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আগামী শনিবার রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।