মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ প্রস্তুত। স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, সৌধ চত্বরের সিঁড়ি ও স্থাপনাগুলোতে নতুন করে রংতুলির ছোঁয়া লেগেছে। বাহারি ফুলে সজ্জিত সবুজ চত্ত্বর যেন শহীদদের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তাদের প্রতি তিন বাহিনীর গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনৈতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। পরে স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধকে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে, যেখানে শহীদদের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা ফুটে উঠবে।

আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন, পাশাপাশি গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

এ উপলক্ষে বিএনপি মহাসচিবের আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া জানান, দলীয় হাজারো নেতাকর্মীদের নিয়ে তারা এক ভিন্ন আঙ্গিকে স্মৃতিসৌধে উপস্থিত থাকবেন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।