মহাসড়কে একসঙ্গে চার গাড়ি দুর্ঘটনায়, নিহত অন্তত ৪৬

আফ্রিকার দেশ উগান্ডায় গুরুত্বপূর্ণ এক মহাসড়কে একসঙ্গে একাধিক যানবাহন দুর্ঘটনায় পড়ার পর অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) প্রথম প্রহরে স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কামপালা-গুলু মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়ানোর পর তাদের সঙ্গে একটি লরি ও একটি কারও দুর্ঘটনায় পড়ে, বলেছে উগান্ডার পুলিশ বাহিনী।

সংঘর্ষে জড়ানো একটি বাস ওই লরিকে টপকে, এবং অপরদিক থেকে আসা অন্য বাসটি দুর্ঘটনায় পড়া ল্যান্ড ক্রুজারটিকে টপকানোর চেষ্টা করছিল, এক পর্যায়ে উভয় বাসই মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

এর মধ্যে একটি বাস সংঘর্ষ এড়ানোর চেষ্টায় বাঁক নেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি, উল্টো এমনভাবে ‘মুখোমুখি ও পাশ ঘেঁষে সংঘর্ষ’ হয় যার ‘চেইন রিঅ্যাকশনে’ অন্য গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও উল্টে যায়, পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

পুলিশ শুরুতে ৬৩ জন নিহত হয়েছে বলে জানালেও পরে সংখ্যা কমায়। তারা বলে, প্রাথমিকভাবে অচেতন অনেককেই তারা মৃত ধরে নিয়েছিলেন।

এ ঘটনায় আহতদের মধ্যে সংঘর্ষে জড়ানো গাড়িগুলোর আরোহীদের বাইরেও কয়েকজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানদোঙ্গোর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে উগান্ডার সংবাদমাধ্যম মনিটর।

দক্ষিণে অবস্থিত রাজধানী কামপালা ও উত্তরের শহর গুলুর মধ্যে থাকা রাস্তাটি উগান্ডার অন্যতম ব্যস্ত মহাসড়ক। দুর্ঘটনার পর পুলিশ গাড়িচালকদের ‘বিপজ্জনক ও বেপরোয়া ওভারটেকিং’ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।

‘দেশে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ এই ওভারটেকিং,‘ বলেছে তারা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।