মহিলা দলের এক পক্ষের নেত্রীর উপর অপর পক্ষের হামলা

খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেছেন সংগঠনের অন্য অংশের কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

শুক্রবার রাতে ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাকলী, মদিনা, রেশমি ও সালমা তাঁকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করেন।

বিষয়টি তিনি মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানিয়েছেন।

তবে মহানগর মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজা বলেন, ‘দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কী হয়েছে, তাও আমি জানি না। শুনেছি চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।