মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।