মাকে জবাই করে হত্যা করলো ছেলে

মানিকগঞ্জের দৌলতপুরে মায়ের গলায় বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন।

নিহত রানী ভদ্র (৬৪) ওই এলাকার মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী এবং ঘাতক রবি চন্দ্রের মা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের পারিবারিক কলহে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রবি ধারালো বঁটি দিয়ে তার মায়ের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যান।

দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চল  ছিল। এই বিষয় নিয়ে গত রাতেও মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, একপর্যায়ে এই ঘটনাটি ঘটে।

দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন জানান, আমরা রানী ভদ্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘাতক রবিকে ধরার চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।