স্বামী ছাড়াই সন্তান জন্ম দিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা

জনপ্রিয় ভোজপুরি গায়িকা দেবী স্বামী ছাড়াই একটি সন্তানের মা হয়েছেন। তিনি এখন একজন একক মা বা ‘সিঙ্গেল মাদার’। 

অবিবাহিত থাকা অবস্থায় মঙ্গলবার ভারতের এইমস (AIIMS), ঋষিকেশে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। এই ক্ষেত্রে তিনি আধুনিক চিকিৎসা পদ্ধতির সহায়তা নিয়েছেন। অনলাইন এনডিটিভির খবর অনুযায়ী, হাসপাতালের তথ্য অনুসারে, দেবী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছেন এবং মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। তার আত্মীয়রা জানিয়েছেন, দেবী জার্মানির একটি স্পার্ম ব্যাংকের (শুক্রাণু দাতা) সহায়তায় গর্ভধারণ করেন। সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর দেবী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “এইটি আমার সন্তান।” দেবীর বাবা প্রমোদ কুমার বলেন, “আমার মেয়ে জার্মানির স্পার্ম ব্যাংকের সহায়তায় গর্ভবতী হয়েছে। সে সাত বছর আগে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। এবার সে সফল হয়েছে।”

দেবীকে প্রায়শই ‘সুরের মালিকা’ হিসেবে উল্লেখ করা হয়। তিনি বিহারের ছাপড়া জেলার বাসিন্দা। সেখানেই তিনি তার প্রাথমিক শিক্ষা এবং সংগীতের প্রশিক্ষণ সম্পন্ন করেন। ভোজপুরি লোকগান গেয়ে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘পিয়া গইলে কালকতা এ সাজনি’, ‘কুয়ে কা ঠান্ডা পানি’, ‘পারওয়াল বেচে জাইব ভোলপুর’, এবং ‘গোরি চোরি-চোরি’। এছাড়াও তিনি ‘পরদেশিয়া-পরদেশিয়া’, ‘পিয়া বাঁশিয়া বাজায় আধ্য রাতিয়া’, ‘দিল তুঝে পুকারে আজা’, এবং ‘আঙ্গুরি মেইন দুছলে বিয়া নাগিনিয়া’ গানগুলো গেয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।