মাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু, দ্বিতীয় স্ত্রীসহ গ্রেপ্তার বাবা

চট্টগ্রামে মোহাম্মদ শাহেদ হত্যার প্রধান আসামি বাবা মো. নুরুজ্জামানকে (৬৫) দ্বিতীয় স্ত্রীসহ সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‍্যাব সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে নতুন স্ত্রীসহ অভিযুক্ত বাবা নুরুজ্জামানকে গ্রেপ্তার করে।

এর আগে গত বুধবার চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদ নিজ বাড়িতে বাবার হাতের খুন হন।  অভিযোগ উঠেছে, দ্বিতীয় বিয়ে করে ১০ সেপ্টেম্বর নতুন স্ত্রীকে ঘরে আনেন বাবা মো. নুরুজ্জামান। খবর পেয়ে সেদিন বিকালে শহরের ভাড়া বাসা থেকে এলাকায় আসেন তার প্রথম স্ত্রী কামরুজ্জাহান। আসার পরপরই কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলেন নুরুজ্জামান। এ সময় ছেলে সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরিকাঘাত করে বাবা। এতে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়।

ঘটনার পর মা কামরুজ্জাহান বাবা নুরুজ্জামানকে প্রধান আসামি করে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এ ঘটনার চারদিন পর নতুন স্ত্রীসহ মো. নুরুজ্জামানকে গ্রেপ্তারের তথ্য জানালো পুলিশ।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।