মাগুরায় গৃহবধূর আত্মহত্যা

মাগুরায় অনন্যা বিশ্বাস (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামের সুভাষ বিশ্বাসের স্ত্রী অনন্যা বিশ্বাস।

 তিনি মঙ্গলবার(১০জুন) দুপুরে নিজ ঘরে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

পারিবারিক সূত্রে জানা যায়, অনন্যা বিশ্বাসের ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তার শ্বশুর রসকান্ত (৫৫)  বিশ্বাস মাঠ থেকে বাড়িতে এসেও ঘরের দরজা বন্ধ পাই। বিষয়টি সন্দেহজনক মনে হলে তার শ্বশুর দরজার সামনে গিয়ে ডাকতে থাকেন। কোন সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকালে অনন্যাকে ঘরে গলায় ফাঁসরত অবস্থায় ঝুলতে দেখতে পান তিনি।

এসময় অনন্যাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে অনন্যা বিশ্বাসের আত্মহত্যার কারণে জানা যায়নি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, অনন্যা বিশ্বাসের ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার আত্মহত্যার কারণ জানা যাবে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।