মাঘের শেষে পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

খবরওয়ালা ডেস্ক: পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চলের এই জনপদ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে উঠানামা করলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।

অতিরিক্ত শীতের তীব্রতা এবং বিরূপ আবহাওয়ার কারণে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাতে ও সকালে তাপমাত্রা কমে গেলেও দিনের তাপমাত্রা বাড়ছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।