ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে ৭ পাকিস্তানি নি’হ’ত

খবরওয়ালা অনলাইন ডেস্ক : ভারতের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গল ও বুধবার (৪ ও ৫ ফেব্রুয়ারি) পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশকারীরা অতর্কিত আক্রমণ চালায়। তবে তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা আক্রমণে নিহত হন ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি সেনা জওয়ান।

প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানি অনুপ্রবেশকারীরা বর্ডার অ্যাকশন টিমের (বিটিএ) সহায়তায় ভারতীয় সেনাদের ওপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিলেন। বিএটি হলো পাকিস্তানের আন্তঃসীমান্ত অপারেশন দল। বর্ডার অ্যাকশন টিমকে এলওসিতে গোপন হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেয়া হয়। পাকিস্তানের এই এজেন্সি সীমান্তে ভারতীয় সেনাদের ওপর আগেও হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা এলওসিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করেন।
 

নিহত অনুপ্রবেশকারীরা আল-বদর গোষ্ঠীর সদস্য ছিলেন বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনে।
 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।