মাদরাসার ৬ষ্ঠ-৮ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়লো

মাদরাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এতে আগামী ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে (ইএসআইএফ) পূরণ রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিলম্ব ফিসহ আগামী ২৮ আগস্টের মধ্যে জমা দিতে হবে। তথ্য (ইএসআইএফ) এন্ট্রির সর্বশেষ সময় ৩১ আগস্ট।

এতে আরও বলা হয়, শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।