মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার কালু হাওলাদার গ্রেপ্তার

মাদারীপুরে একাধিক মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের প্রধান কালু হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার কালু হাওলাদার ওই গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ কমপক্ষে ২০টি মামলা রয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন জেলায় সন্ত্রাস ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।