মাদ্রাসায় প্রযুক্তি শিক্ষায় কাতার চ্যারিটির সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষা চালু করতে কাতার চ্যারিটির সহযোগিতা কামনা করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস বাংলাদেশে সংস্থাটির এতিম পৃষ্ঠপোষকতা কর্মসূচি এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি বিতরণসহ চলমান মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক দক্ষতার মতো উদীয়মান প্রযুক্তি শেখার আগ্রহের ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যেকোনও সহযোগিতাকে আমরা স্বাগত জানাবো।’

তিনি বলেন, ‘কাতার চ্যারিটি বাংলাদেশি মাদ্রাসাগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারে এবং তাদের পাঠ্যক্রমে প্রযুক্তি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় সহায়তা করতে পারে।’

ড. ইউনূস আরও বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীরা খুব দ্রুত শিখতে পারে। তারা দ্রুত এই দক্ষতাগুলো রপ্ত করবে।’

জবাবে কাতার চ্যারিটি প্রধান উল্লেখ করেন যে, সংস্থাটি ইতোমধ্যে বেশ কয়েকটি মাদ্রাসাকে জীবন-দক্ষতা এবং জীবিকা কর্মসূচিতে সহায়তা করেছে। তিনি আশ্বাস দেন যে, প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।