মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মসজিদের পাশে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ১১ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন ঐ মসজিদের ইমাম মো. আলামিন। এ ঘটনায় অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে সিলেট সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আলামিন গফরগাঁও উপজেলার মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে এক বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই আল-আমিন সবাইকে ছুটি দিয়ে পাশের একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে নিয়ে ১১ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় মামলা দায়ের করা হলে এর প্রায় ২০ দিন পর বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সিলেট সদর উপজেলা থেকে র‌্যাব-১৪-এর একটি দল গ্রেপ্তার করে তাকে।

এ বিষয়ে র‌্যাব-১৪-র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মো. আলামিন স্থানীয় একটি মসজিদে এক বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করেন। গত তিন মাস যাবৎ আলামিন স্থানীয় শিশু-কিশোরদের সকালে মক্তবে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন। গত ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সব শিশু-কিশোরকে ছুটি দিয়ে মসজিদের পাশে মাদরাসা থেকে শিশুকে ঝাড়ু আনতে পাঠান। এ সময় একটি কক্ষে ঝাড়ু আনতে গেলে আলামিনও ওই কক্ষে ঢুকেন। পরে ওই শিশুর মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

তিনি আরও বলেন, শিশুটি পরে বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিষয়টি বললে ঘটনার পর দিন ১ আগস্ট মা বাদী হয়ে পাগলা থানায় আলামিনকে আসামি করে মামলা করেন। মামলার পর র‌্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি দিয়ে অবস্থান নিশ্চিত করে সিলেট থেকে আলামিনকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের করা জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।