মারা গেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মো. মকবুল হোসেন মৃত্যুবরণ করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার বাবা। কয়েক মাস আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হলে বাসায় ফেরেন তিনি। গতকাল (২৯ জুলাই) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের।
নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।