মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা পেলেন উমামা

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের সাহসিকতার জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত সম্মাননা পুরস্কার প্রত্যাখ্যান করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমাকে বিশেষ সম্মাননা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে অনুষ্ঠিত এক নৈশভোজ অনুষ্ঠানে উমামাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় উমামা ছাড়া আরও উপস্থিত ছিলেন আনিকা তাহসিনা ও আয়শা সিদ্দিকা।

অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা সব সময় এমন পদক্ষেপ মনে রাখব। তা আমাদের শক্তি দেয় এবং শুধু ফিলিস্তিনিদের কাছেই নয়, বরং বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠায়। আমরা লড়াই করছি, সংগ্রাম করছি এবং কষ্ট পাচ্ছি। তবে আমরা একা নই।

উমামা ফাতেমা বলেন, ‘ফিলিস্তিনের জনগণ- যা সহ্য করছে তা অকল্পনীয়। তার তুলনায় পুরস্কার প্রত্যাখ্যান করার কাজ কিছুই নয়। একজন মানুষ হিসেবে আমি শুধু নৈতিক দায়িত্ববোধ থেকে কাজ করেছি। বাংলাদেশের ছাত্র হিসেবে আমরা প্রতিরোধ উত্তরাধিকারসূত্রে পেয়েছি এবং আমাদের সেই উত্তরাধিকার মেনে চলতে হবে।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।