মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণে বাংলাদেশিসহ দগ্ধ ৪

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন।

শনিবার (৩ মে) সকালের দিকে রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্টারি জায়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

আহত চারজনের মধ্যে একজন ভারতীয়, দুইজন নেপালি এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী পরিচালক আহমাদ মুখলিস মোখতার জানান, বেস্টারি জায়া স্টেশন সকাল ৮টা ৫৫ মিনিটে একটি জরুরি ফোনকল পায় এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়।

তিনি বলেন, শ্রমিকরা যখন স্টিম বয়লারে পানি গরম করছিলেন, তখন বিস্ফোরণের ফলে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

আহমাদ মুখলিস বলেন, ‘সবাই পায়ে আগুনে দগ্ধ হয়েছেন এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের তানজুং কারাং হাসপাতালে নিয়ে যান।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।