মালিঝি নদ থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপ‌জেলার মালিঝি নদ থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দি‌কে উপজেলার ভাটিগাংপাড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মালিঝি নদের কাপাসিয়া এলাকায় উজান থেকে পাহা‌ড়ি ঢ‌লে স্রোতে ভেসে আসা অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। নদে পা‌নির স্রোত থাকায় স্থানীয় বাসিন্দারা লাশটি উদ্ধার করতে পারেননি। রাতে লাশ ভাসতে ভাসতে ভা‌টির দিকে যেতে থাকে। পরে রাত ১০টার দি‌কে খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব‌্যাপা‌রে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রথম আলো‌কে বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশে কাটা দাগ রয়েছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ময়নাতদন্তের পর এই লাশ কোথাও কবর দেওয়া হয়েছিল। পাহাড়ি ঢলে হয়তো কবর ভেঙে লাশ ভেসে এসেছে৷ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।