মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে চলমান সহিংস বিক্ষোভে মুখোশ বা মাস্ক পরা বিক্ষোভকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেপ্তার করুন, এখনই।” এর আগে একাধিকবার তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

বিক্ষোভের সূত্রপাত হয় গত ৬ জুন। ওই দিন লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) ও স্থানীয় পুলিশ যৌথভাবে অবৈধ অভিবাসীদের শনাক্তে অভিযান চালায়। এতে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।

উল্লেখ্য, প্যারামাউন্ট এলাকা মূলত লাতিন আমেরিকা ও মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ঘনবসতিপূর্ণ অঞ্চল। এদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই এবং তারা স্প্যানিশ ভাষাভাষী।

শুক্রবারের ওই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলেস শহরের অন্যান্য এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের অন্তত দুই হাজার সদস্য। তারা শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

এদিকে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে এবং পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও লাঠিচার্জের পথ বেছে নিয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

সূত্র: এএফপি

খবরওয়ালা/এন

 

 

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর