মা দিবসে অসহায় মায়েদের মুখে হাসি ফোটালো ইবির সি.আর.সি

ইবি প্রতিনিধি ॥ মা দিবসে অসহায় মায়েদের মুখে’ হাসি ফোটালো ইবির সি.আর.সি, মা দিবসকে কেন্দ্র করে অসহায় মায়েদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সি আর সি)। গতকাল রোববার (১২মে) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে মা দিবস উপলক্ষে সংগঠনটির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মা দিবসে অসহায় মায়েদের মুখে হাসি ফোটালো ইবির সি.আর.সি

 

মা দিবসে অসহায় মায়েদের মুখে হাসি ফোটালো ইবির সি.আর.সি

 

আলোচনা সভা শেষে উপস্থিত ১০ জন মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। এসময়ে, সংগটনটির সভাপতি শাহীদ কাওসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্র“পের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাসেমী, ঐক্য মঞ্চের আহ্বায়ক রাবেয়া খাতুন, সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ, সামাজিক সংগঠন তারুণ্যের সভাপতি মো. মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়সহ সি.আর.সি সংগঠনটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সি.আর.সি’র সভাপতি শাহীদ কাওসার বলেন, আমাদের এই সংগঠনের মূল কাজ হলো সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য কাজ করা, কিন্তু আজকের মা দিবসে আমরা অবহেলিত,অসহায় এবং দারিদ্র মায়েদের জন্য কিছু করতে পেরেছি, এটা আমাদের সংগঠনের জন্য আশীর্বাদ। আমরা আগেও বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বাবা মায়েদের জন্য সাধ্যমতো কিছু করেছি। তবে মা দিবসে অসহায় মায়েদের জন্য কিছু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।