মিমি চক্রবর্তীর গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড়

অভিনয়ের পাশাপাশি লুক-স্টাইল নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম ঘটল না, এক গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে তোলপাড় ফেলে দিয়েছেন এই নায়িকা।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিমি। ছবিতে দেখা যায়, তিনি উজ্জ্বল রেড সিল্ক শাড়ি পরেছেন।

9k= মিমি চক্রবর্তীর গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড়

সঙ্গে রয়েছে গলায় ও হাতে সোনার গয়না। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় একের পর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে যেন ঐতিহ্য আর আভিজাত্য একসঙ্গে ফুটে উঠেছে।

পুরো এই ফটোসেশনের ক্যাপশনে মিমি দিয়েছেন শুধু নীল হৃদয়ের ইমোজি। কিন্তু মন্তব্যে ঝড় তুলেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘রেড কুইন!’, আবার কেউ বলেছেন, ‘এই লুকটাই মিমির ট্রেডমার্ক।’

2Q== মিমি চক্রবর্তীর গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড়

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’, যেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন জয় করেছেন তিনি। কাজের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।