মিয়ানমার সীমান্তে পৌনে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উখিয়ার বালুখালী এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমারের দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এসময় কয়েকজন চিহ্নিত চোরাকারবারি দেশি অস্ত্র ও লাঠিসোঁটা প্রদর্শন করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। বিজিবি তাদের আটক করতে গেলে তারা খালে ঝাঁপিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে খালের পাড় থেকে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। এতে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে রাতভর চিরুনি অভিযান চালিয়েও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।’

উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।