ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করা কয়েকটি ছবিকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। ছবিগুলো নিয়ে অনেক নেটিজেন ট্রল করলেও, কেউ কেউ সরাসরি তাঁকে সাবেক পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেছেন।
বুধবার (১৩ আগস্ট) নিজের ফেসবুকে সবুজ রঙের কোর্ট, চোখে চশমা পরে অফিসে বসা অবস্থায় কয়েকটি ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘আসছে সুইট কলিগ’। জানা গেছে, এগুলো তাঁর আসন্ন নাটকের শুটিং সেটের ছবি, যা নাটকের প্রচারণার অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছিল।
তবে ছবিগুলো পোস্ট করার পর এক নেটিজেন মন্তব্যের ঘরে লেখেন, ‘মিয়া খলিফার মতো লাগছে।’ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই কটাক্ষের জবাবে মাহি নিজের ভঙ্গিতেই লিখেছেন—
‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’
মাহির এমন জবাব অনেক ভক্ত প্রশংসা করলেও, সামাজিক মাধ্যমে বিতর্ক এখনো চলছে।
খবরওয়ালা/এসআই



