মিরপুরে জাল ক্লিয়ারেন্স চক্রের দুই সদস্য আটক, কারাদণ্ড

রাজধানীর মিরপুরে জাল ট্রাফিক ক্লিয়ারেন্স প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক বিভাগ। পরে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন—হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।

ডিসি তালেবুর রহমান জানান, সোমবার মিরপুর ট্রাফিক প্রসিকিউশন অফিসে ক্লিয়ারেন্স নিতে আসেন ওই দুই ব্যক্তি। এ সময় জমা দেওয়া জিডি ও পুলিশের ক্লিয়ারেন্স পত্রে জাল সিল ও স্বাক্ষর ধরা পড়ে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার কম্পোজ দোকান থেকে ৭০০ টাকায় এসব ভুয়া কাগজপত্র সংগ্রহ করেন।

জানা যায়, গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় মূল ক্লিয়ারেন্স বাতিল করে তা ট্রাফিক অফিসে ফেরত পাঠায় বিআরটিএ, সেখান থেকেই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।

এরপর মিরপুর ট্রাফিক বিভাগের একটি টিম, আর্মি ক্যাম্পের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে জাল ডকুমেন্ট, সিলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পরে আটক দুজনকে বিআরটিএ আদালতে হাজির করলে আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।