মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে। গত মঙ্গলবার (২৬ মার্চ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা আবাসিক এলাকা সংলগ্ন শহিদ স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম,সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ,ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজ, মিরপুর  পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের  সভাপতি অ্যাড. আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম ও ডেপুটি কমান্ডার এনামুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু ও এজিএম শামিম হোসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ পীযূষ কুমার সাহা পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান,সাংবাদিক সংগঠন, ক্লাব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার । উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল  হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম প্রমুখ। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।