মিরপুরে যুবলীগের ঝটিকা মিছিল

রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।

এ সময় তারা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গত শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর প্রতিবাদে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে ওই দিনই উত্তরায় বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতা।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।