মুক্তিপণের টাকা না পেয়ে সাউথ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

মুক্তিপণের টাকা না পেয়ে সাউথ আফ্রিকায় মুহাম্মদ আলমগীর হোসেন ইকবাল নামে এক বাংলাদেশিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১২ জুন) দক্ষিণ আফ্রিকার কুইন্স টাউনের একটি জঙ্গল থেকে আলমগীর হোসেন ইকবালের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (১৪ জুন) রাতে নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইকবালের বাড়ি নারায়ণগঞ্জ সদরের আলীরটেক এলাকায়।সেখানে তার স্ত্রী, দুই সন্তান ও মা বসবাস করে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের প্রতিবেশী ও চাচা আবুল হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে ইকবাল বসবাস করছিল। সেখানে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিছুদিন আগে ইকবালকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছিল দুর্বৃত্তরা। পরে তাকে হত্যা করা হয়। 

এ বিষয়ে নিহতের ভগ্নিপতি শরিফুর রহমান ঢালী বলেন, ইকবাল দীর্ঘ ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন যাপন করছেন। গত ২ জুন রাত ১০টার দিকে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ৪ জন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনার দুই দিন পরে ইকবালের স্ত্রীকে ফোন করে দুর্বৃত্তরা সাউথ আফ্রিকান ৫০ লাখ (বাংলাদেশি টাকায় ৫ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে। তবে ইকবালের পরিবারের স্বজনরা এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীরা কমিয়ে এক কোটি টাকা দাবি করে। কিন্তু ইকবালের পরিবারের লোকজন এই টাকা দিতে ব্যর্থ হওয়ায় অপহরণকারীরা তাকে হত্যা করে। পরে ১২ জুন আফ্রিকার কুইন্স টাউনের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খবরওয়ালা/এফএস 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।