ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত ইব্রাহিমের (৪৫) ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম মারা যান। ইব্রাহিম ও রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে।

নিহতের ছেলে খালিদ হাসান জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে তার বাবা রবিউল ইসলামের সঙ্গে চাচা ইব্রাহিমের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার চাচা ইব্রাহিম তাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেন। বাধা দিলে তিনি ধারালো ছুরি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে  যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অবস্থার অবনতিতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, একাধিক বিয়ে ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগে ইব্রাহিম সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রবিউল ইসলাম মারা গেছেন। ওই ঘটনায় এখনও (রাত ১১টা) কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।