মুক্তিযোদ্ধা পরিচয়ের কারণেই তাদের বিরুদ্ধে মব : আনু মুহাম্মদ

‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনার ঘটনায় গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনাকে ‘মব সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে আনু মুহাম্মদ এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘আবার! একটি সাধারণ আলোচনা সভাতেও মব সন্ত্রাস! দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা বিষয় এলেই কিছু লোকের গায়ে জ্বালা ধরে। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী, বিএনপি থেকে সাময়িক পদ হারানো ফজলুর রহমানের বিরুদ্ধে মব সন্ত্রাস তাদের মুক্তিযোদ্ধা পরিচয়ের কারণে। বিশ্ববিদ্যালয় শিক্ষকও আক্রান্ত হয়েছেন এই আলোচনা সভায় যোগ দেবার অপরাধে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের ভিন্ন মত থাকলে একটার বিপরীতে দশটা আলোচনা সভা করুন। না, তা করবে না, কারণ ফ্যাসিবাদী ভাব এই পথে যায় না।’

আনু মুহাম্মদ উল্লেখ করেছেন, এসব লাঠিয়াল বাহিনীর পরিচয় সরকারের অজানা থাকার কথা নয়। বহু সন্ত্রাসী ঘটনার ভিডিওও রয়েছে। সন্ত্রাসীদের চেনা খুবই সহজ। কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই। উল্টো, পুলিশের পক্ষ থেকে মব সন্ত্রাসীদের নয়, আক্রান্তদের মামলা অভিযোগ ছাড়াই ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

তিনি আরও দাবী করেন, ‘আসলে সরকারের মদদ ছাড়া একের পর এক এগুলো অব্যাহত থাকতে পারে না। অবিলম্বে মদদ দেওয়া বন্ধ করতে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আমি দাবি জানাই।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।