মুক্তির তিন মাস পর অবশেষে ভারতে ‘দরদ’

খবরওয়ালা বিনোদন ডেস্ক: মুক্তির তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’। গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। শাকিব খান অভিনীত এই সিনেমাটি ‘প্যান ইন্ডিয়ান দাবি’ করেন নির্মাতা। কিন্তু সিনেমাটি ভারতে মুক্তি পায়নি। এ নিয়ে বহু সমালোচনা হয়। অবশেষে মুক্তির তিন মাস পর অাগামী ২৮ ফেব্রুয়ারি সিনেমাটি ভারতে মুক্তির খবর জানা গেল।

ভারতে মুক্তির খবর জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ লিখেছে, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’ তবে শুধু পশ্চিমবঙ্গ, নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে ‘দরদ’ জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।

‘দরদ’ সিনেমার গল্পে দেখা যায়, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে—এ ঘটনা সবাইকে হতবাক করে। এসব ঘটনায় দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প। এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

সিনেমার সংগীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে সিনেমায় মোট গানের সংখ্যা সাত। এর মধ্যে হিন্দি গান লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।
 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।