মুগ্ধর জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন:মীর মুগ্ধর বাবা

ঈদুল ফিতরের দিনে জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের পরিবারের সাথে কুশল বিনিময় করেছেন রাজনৈতিক দলের নেতারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার ঈদের নামাজ শেষে নিহত মীর মুগ্ধর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় শহীদ মুগ্ধর বাবা বলেন, “আমার ছেলে মুগ্ধর জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।”

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে নিহত ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শহীদ ফারহানের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেন। এসময় তিনি কবরস্থানে উপস্থিত নিহত শাকিল ও শহীদ রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঈদের এই পবিত্র দিনে রাজনৈতিক নেতাদের নিহতপরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের পরিচয় বহন করে। শহীদদের আত্মত্যাগ ও তাদের পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো এই সকল কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।