মুন্সিগঞ্জে দিনদুপুরে অবৈধ অস্ত্র চালানোর প্রশিক্ষণ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি সম্প্রতি উপজেলার বাঘরা ইউনিয়নে ঘটেছে। প্রায় আড়াই মিনিটের ভিডিওটিতে দেখা যায়, চারজন যুবক একটি জনশূন্য স্থানে দুটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে— বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরাপাড়ার আহির (টুপি পরিহিত) এবং একই এলাকার অর্পণ (কালো পাঞ্জাবি পরিহিত)। যদিও ভিডিও দেখে ঘটনাস্থল স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি, তবে এটি শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামেই ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ দেখা না গেলেও তার কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা গেছে। ভিডিওটিতে দেখা যায়, ফয়সাল নামের এক যুবক আহির নামের আরেক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দিচ্ছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিসুর রহমান বলেন, ‘ভিডিওটি ইতোমধ্যে তাদের নজরে এসেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।