মুন্সিগঞ্জে লোকালয়ে কুমির, আতঙ্কে বাসিন্দারা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে গত দুই দিন ধরে এ আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দিনগত রাতে গ্রামটির একটি পুকুরপাড়ে দুটি কুমির দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হঠাৎ কুমিরের দেখা মেলায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই কৌতূহলবশত কুমির দেখতে পুকুরপাড়ে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মো. হায়াত হোসেন খানের ছেলে মো. টগর খান জানান, শুক্রবার রাত ১টার দিকে পথচারী মো. রানা ওরফে মধু পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় গোয়ালঘরের পাশে কুমির দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আলো ফেলে কুমিরটি দেখতে পান। পরে টর্চলাইটের আলো পড়তেই কুমিরটি পানিতে নেমে যায়।

অন্য বাসিন্দা সেলিনা বেগম জানান, “রাতে হৈচৈ শুনে বাইরে গিয়ে দেখি পুকুরের পাড়ে কুমির। ছবি তুলতে গেলে সেটি পুকুরে নেমে যায়।”

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই কুমিরটি উদ্ধার (রেসকিউ) করা হবে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।