মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পুলিশের একটি বিশেষ অভিযান চলাকালে ‘সন্ত্রাসীরা’ অতর্কিত হামলা চালায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট ও বুলেট প্রুফ ভেস্ট পরিহিত ছিল। তিনি দাবি করেন, গত বছরের আগস্টে বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট করা হয়েছিল, এই হামলায় সেগুলোই ব্যবহার করা হয়েছে। ওসি আরও জানান, হামলাকারীরা অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত।
হামলার জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীরা এক পর্যায়ে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশের কোনো সদস্য হতাহত হননি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
খবরওয়ালা/টিএসএন



