মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০-১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০-১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুরের উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দেখা যায়, ভোর ৬টার দিকে হঠাৎ দেখা যায় পুকুরের পানিতে মাছ ভেসে মরছে। পরে স্থানীয় অনেকেই জাল ও টেটা দিয়ে মরা মাছ তুলে নিয়ে যান।

প্রায় ৩০২ শতাংশ আয়তনের এই পুকুরে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউ, বাটা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলেন হাজী শেখ হাবিবুর রহমান খালেকের পাঁচ ছেলে শেখ মুরাদ, শেখ কাওছার হোসেন, শেখ বখতিয়ার, শেখ আরিফ ও হাজী শেখ পলাশ। বছর খানেক আগে তারা পুকুরে মাছ ছাড়েন।

ক্ষতিগ্রস্ত মাছচাষিরা এবং স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। চাষি শেখ আরিফ বলেন, ‘শত্রুতার কারণে এই কাজটি করা হয়েছে। তবে রাতের অন্ধকারে কারা বিষ দিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।’

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।