মেঝেতে পড়ে আছে স্ত্রীর গলাকাটা মরদেহ, আড়ার সঙ্গে ঝুলছে স্বামী

বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া গ্রামের মোল্লা বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে স্বপন মোল্লা (৩২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তার স্ত্রী আকলিমা (২৭)-এর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এসময় তাদের ৫ বছর ও এক বছর বয়সী দুই কন্যা শিশুকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

নিহত স্বপন মোল্লা পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে তার বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে জানায় যে তার মা কথা বলছে না এবং বাবাকে দেখা যাচ্ছে না। এরপর তিনি তাদের ঘরে গিয়ে দেখেন, মেঝেতে আকলিমার গলা কাটা লাশ পড়ে আছে এবং স্বপনের দেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।

নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা জানান, তার ভাইয়ের কোনো শত্রু ছিল না। তবে স্বপনের নিয়মিত কাজ না করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আকলিমার বাবা আব্বাস মৃধা জানান, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের একাধিক দল এ ঘটনা নিয়ে কাজ করছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।