মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নেওয়ার পথে বাবার মৃত্যু

পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাবা মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে কালিশুরী এসএ ইনষ্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন মাহবুবুর রহমান। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। মেয়ে তাসফিয়াকে নিয়ে বাড়ি থেকে সকাল ৯টার দিকে রওয়ানা দেন তিনি।  

গাজিমাঝি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। পরে স্থানীয়রা মেয়েকে পরীক্ষা কেন্দ্রে আর বাবাকে হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, তাসফিয়া পরীক্ষা দিচ্ছেন।

অপরদিকে বাবা মাহবুবুর রহমানের লাশ বাড়িতে নেওয়া হয়েছে। পরিবারে চলছে শোকের মাতম।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।