মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরে ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) শহরের হোটেল বাজার এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সরফরাজ খান মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার শামসুল আলম খানের ছেলে।

স্থানীয়রা জানান, সরফরাজ খান বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। হোটেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।