এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান হামলা ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।” তবে কারা এ ভাঙচুর করেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

এর আগে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।”

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।