মেহেরপুরে বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনীর উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ওই গ্রামের ক্লাব বাজার সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কামরুজ্জামান। মাস খানেক আগেও ওই গ্রামের একটি দোকানের সামনে থেকে বোমা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়, চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিদুল সুপার মার্কেটের কামরুজ্জামান লিপুর মুদি দোকানের সামনে ঝাড়ু দিতে গেলে তার স্ত্রী লাল রংয়ের দুটি বোমা দেখতে পান। বিষয়টি আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থলে গিয়ে বোমা দুটি পানি ভর্তি বালতিতে রাখি।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘চরগোয়াল গ্রামের দোকানের সামনে বোমা পাওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে বোমা দুটি পানিতে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।