মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবদল নেতা ও মাদ্রাসা শিক্ষক

কুমিল্লায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবদল নেতা ও এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মোকরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কেশতলা পশ্চিমপাড়া মজুমদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আহসান হাবিব মজুমদার এবং হেসাখাল বাজার নূরানী হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক ও পেরিয়া গ্রামের পশ্চিমপাড়ার আবু জাফর সওদাগরের ছেলে আরিফুল ইসলাম নয়ন।  

জানা যায়, বুধবার রাত ১০টার দিকে আহসান হাবিব মোটরসাইকেল দিয়ে নাঙ্গলকোট বাজার থেকে খিলা বাজারের দিকে যাওয়ার পথে এবং মাদ্রাসা শিক্ষক নয়নও মোটরসাইকেল দিয়ে দায়েমছাতি থেকে নাঙ্গলকোট যাওয়ার পথে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে আসলে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নয়নকে মৃত ঘোষণা করা হয় এবং আহসান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। সেখানের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, এই ঘটনা সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিষয়টি কেউ থানায় অবগত করেনি।  

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।