মোটিফে একজন ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে: ঢাবি প্রক্টর

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে মোটিফে আগুন লাগার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

প্রক্টর সাইফুদ্দিন বলেন, ‘সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে। তিনি প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করেছেন। তারপর মোটিফে লিকুইড দিয়েছেন। তারপর আড়ালে এসে লাইটার জ্বালিয়ে ফায়ার টেস্ট করেছেন। পরে মোটিফে আগুন দিয়ে বেরিয়ে গেছেন।’

তিনি আরো বলেন, ‘ আগুন লাগার পর সেই ব্যক্তি যে গেট দিয়ে ঢুকেছিলেন, সে গেট দিয়েই বেরিয়ে গেছেন।’

প্রসঙ্গত, গতকাল শনিবার (১১ এপ্রিল) শেষ রাতে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে তৈরি করা দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিফটি পুরোপুরি আগুনে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।