মোদির সাক্ষাতের পরও হাত-পা বেঁধে ১১৬ ভারতীয়দের ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর ও যুক্তরাষ্ট্র শনিবার (১৫ ফেব্রুয়ারি)  ১১৬ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে মার্কিন একটি বিমান অবতরণ করে।

তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়লো না বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন, তাদের পায়েও বাঁধা ছিল শিকল।

পিটিআই জানিয়েছে, শনিবার যে ১১৬ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরানো হয়েছে, তাদের মধ্যে দুই জন খুনের মামলায় অভিযুক্ত।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিতর্কের আবহ শেষ না হতে দুই দিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে।

এদিকে সংবাদমাধ্যম এনডিটিভিকে আরেক অবৈধবাসী জানান, বিমানে তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছিল। তাদের মোবাইলও বাজেয়াপ্ত করে রাখা হয়।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।