মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নাজমুল তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। একপর্যায়ে তারা কলেজপাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় উঠে লুডু খেলেন। এসময় নাজমুলের মোবাইলে একটি কল আসে। তিনি ফোনে কথা বলতে বলতে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি নাজমুল মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত পাঁচতলা থেকে নিচে পড়ে যান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।