সাত বছরের শিশুকে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ মে) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় শার্শা থানায় ওই শিশুর মা লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

শিশুটির মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায় সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তারা দু’জনই সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান।

এদিকে সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবত আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। এই সুযোগে প্রায় ৪ দিন তার মেয়েকে সিরাজুল নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছেন। শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। এসময় ওই শিশুর ছোট বোন ঘটনাটি দেখে ফেলে। পরদিন সে তার মাকে ঘটনা জানিয়ে দেয়। পরে ভুক্তভোগী শিশুটি জানায় সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছেন।

বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতুব্বরদের জানিয়ে কোনো উপায়ান্তর না পেয়ে থানায় গিয়ে অভিযোগ করেন। এসময় তিনি সিরাজুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পরে তারা থানায় এসে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং সিরাজুলকে আটকের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।