মোবাইল ছাড়া ৮ ঘণ্টা শুটিং, মহেশ বাবুর অনন্য কাজের নীতি

ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা মহেশ বাবুর এক অসাধারণ অভ্যাস সম্পর্কে জানিয়েছেন, যা তাঁর মতে সবার শেখা উচিত।

রামোজি ফিল্ম সিটিতে অনুষ্ঠিত মহেশ বাবুর নতুন ছবি ‘বারাণসী’র শিরোনাম ঘোষণা অনুষ্ঠানে রাজামৌলি বলেন, “মাহেশ বাবুর চরিত্রে যেমন ধীরতা রয়েছে, বাস্তব জীবনে তাঁর কাজের নীতি আরও অনন্য। শুটিং বা অফিসে এলে তিনি একেবারে মোবাইল ফোন স্পর্শও করেন না। টানা ৮ ঘণ্টা কাজ করেন, ফোনের দিকে একটিবারও তাকান না। বাড়ি ফিরে ফোন চেক করেন। এই অভ্যাস আমাদের সবারই শেখা উচিত।”

রাজামৌলি আরও বলেন, এমন মনোযোগ এবং শৃঙ্খলা একজন মানুষের জীবনে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে।

গত শনিবার, বহু প্রতীক্ষিত এই সিনেমার নাম ঘোষণা করা হয় – ‘বারাণসী’। ছবিতে মাহেশ বাবুকে ‘রুদ্র’ চরিত্রে দেখা যাবে। অনুষ্ঠানে ছবির টাইটেল টিজারও প্রকাশ করা হয়, যা সময়, ভূগোল এবং আধ্যাত্মিকতার মিশেলে এক অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করেছে। টিজারে দেখানো হয়েছে, গল্পটি বিভিন্ন যুগ ও অঞ্চলে প্রবাহিত হচ্ছে এবং এর কেন্দ্রে রয়েছে এক দেবতুল্য আবহ।

রাজামৌলি আরও জানান, এই ছবির মাধ্যমে তারা ভারতীয় সিনেমায় প্রথমবারের মতো নিয়ে আসছেন একটি নতুন প্রযুক্তি – প্রিমিয়াম লার্জ স্কেল ফরম্যাট ফিল্ম, যা আইম্যাক্সে দেখানো হবে। এটি দর্শকদের জন্য একটি অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিয়ে আসবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।