মোহাম্মদপুরে চাঁদা দাবি করে বাসায় ঢুকে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে মনির হোসেন নামের এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ফাঁকা গুলি করে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের পেছনে শেরশাহ শূরী রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার ভোরে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।

এসআই নাজমুল বলেন, সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের পরিচালক মনির হোসেনের বাসায় সন্ত্রাসীরা গুলি করে।

ভুক্তভোগীর বরাত দিয়ে এসআই নাজমুল বলেন, হামলার সময় দুর্বৃত্তরা কোটি টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী মনির হোসেন ওই সময় বাসায় ছিলেন না। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিচতলার একটি বাসায় ঢুকছেন দুই যুবক। দুজনের মুখ কালো কাপড়ে ঢাকা। তাঁদের একজন একটি পিস্তল হাতে খোলা দরজা লক্ষ্য করে গুলি ছোড়েন। আরেকজন মোবাইল ফোনে সেটি ভিডিও করেন। পরে তাঁরা শান্ত ভঙ্গিতে বেরিয়ে যান। সে সময় ওই বাসার ভেতরে দুজন পুরুষকে দেখা যায়। আর দরজার বাইরে বোরকা পরা দুই নারী ও একটি শিশু বসে ছিল। দুর্বৃত্তদের দেখে দুই নারী ও শিশু দ্রুত সেখান থেকে সরে পড়েন।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।