মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী ওই অভিযান চালানো হয়।

শুক্রবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো– রিয়াজ (৩২), বিল্লাল (৩৫), সাব্বির (৩৫), কাশেম (২৩), শিশু (৪২), শাকিল (২১), আব্দুর রহমান (২১), সুজন (২৪), রতন (২২), আরিফ (৩০), সারোয়ার (২৮), জিহাদ (২৩), মেহেদী (৩০), মহিউদ্দিন (৩০), রানা (২৪), হিরা (২৭), হাসিবুর রহমান (২৫) ও প্রিয়াঙ্কা (২৫)।

মেহেদী হাসান বলেন, ‘বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় চার জন, ওয়ারেন্টভুক্ত চার জন, মাদক মামলায় সাত জন, খুনের মামলায় একজন, ডিএমপির মামলায় দুই জন আসামি রয়েছে।’

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।